প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতা

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী,পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী, প্রাণ গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা ও চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক ইসরারুল হকসহ সারাদেশ থেকে আসা প্রতিযোগিরা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন,আমাদের নারীরা বহুকাল থেকে বাড়িতে আচার তৈরি করে আসছেন যা আমাদের খাবারের অভিজ্ঞতাকে আনন্দময় করে তোলে।নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই প্রতিযোগিতাটি একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছ।টক বিভাগে প্রথম চট্টগ্রামের নূরী মুসাইয়াদাহ,দ্বিতীয় ঢাকার শাবানা ও তৃতীয় নারায়ণগঞ্জের আফিয়া আজিজা।মিষ্টি বিভাগে প্রথম যশোরের সৈয়দা আসমা,দ্বিতীয় ঢাকার রাফেজা রশীদ ও তৃতীয় টাঙ্গাইলের ছালমা মালেক।ঝাল বিভাগে প্রথম বরিশালের আবিদা সুলতানা,দ্বিতীয় ঢাকার শারমিন জামান তৃতীয় খুলনার মর্জিনা খানম।অন্যান্য বিভাগে প্রথম ঢাকার ফারজানা আফরিন,দ্বিতীয় লায়লা ইয়াসমিন ও তৃতীয় খুলনার অপরুপা।