
শুক্রবার ১৫ ফেব্রুয়ারি দুপুরে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে এক প্রশ্নের জবাবে হানিফ এ কথা বলেন।স্বাধীনতাবিরোধী জামায়াত থেকে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে হানিফ বলেন,৭১ সালে জামায়াত এদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মিলে গণহত্যা চালিয়েছিল।নারী নির্যাতন করেছিলো।মানুষের ঘরবাড়িতে আগুন দিয়ে পুড়িয়েছিলো।এ অপরাধের জন্য জামায়াতের নেতাদের বিচারের দাবি ছিলো জনগণের।সেই বিচার কাজ শুরু হয়েছে।ইতোমধ্যে জামায়াতের কয়েকজন নেতার বিচার হয়েছে এবং দণ্ড কার্যকর করা হয়েছে।
