
বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য আতিউর রহমান আতিকের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান তিনি।উপজেলা হাসপাতালে ডাক্তার না থাকার বিষয়ে যে অভিযোগ রয়েছে তা কাটিয়ে সার্বক্ষণিক যাতে ডাক্তার থাকে এ ব্যাপারে উদ্যোগ নেয়া হয়েছে।প্রতিটি উপজেলায় ৬ জন করে ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করতে মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, বিভাগীয় অফিসগুলোতে মনিটরিং সেল গঠন করা হয়েছে। ইতোমধ্যে এই মনিটরিং সেল কাজ শুরু করেছে।
