হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো এর সাথে রবি ও এয়ারটেলের বান্ডেল অফার

হুয়াওয়ের সর্বশেষ স্মার্টফোন ওয়াই সেভেন প্রো ২০১৯র সাথে আকর্ষণীয় বান্ডেল অফার এনেছে রবি ও এয়ারটেল। অফারটির আওতায় ১৫ দিন মেয়াদী ৪ জিবি (২ জিবি যেকোন এবং ২ জিবি ৪.৫জি নেটওয়ার্কে) ডেটা উপভোগের সুযোগ পাবেন গ্রাহকরা।সম্প্রতি রাজধানীর রবি কর্পোরেট অফিসে রবির ভাইস প্রেসিডেন্ট অবিনাশ মাথুর এবং হুয়াওয়ের কনজ্যুমার বিজনেস গ্রুপর (বাংলাদেশ) চানেল ডিরেক্টর শ্যানন ই বান্ডেলটি উদ্বোধন করেন।ফেস আনলক ও অত্যাধুনিক সিনথেটিক কারুকাজসমৃদ্ধ স্মার্টফোনটির দাম ১৬ হাজার ৯৯৯ টাকা। রবি ও এয়ারটেল’র ওয়াক-ইন-সেন্টার এবং হুয়াওয়ের সেলস আউটলেটের পাশাপাশি রবি’র ই-কমার্স সাইট রবিশপ ডটকমেও পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি।রবিশপ থেকে হ্যান্ডসেটটি কিনলে ছয় মাসের ইএমআই (প্রতি মাসে ২ হাজার ৮৩৪ টাকা), বিনামূল্যে একটি ব্লুটুথ হেডসেট ও হোম ডেলিভারি সুবিধা পাবেন গ্রাহকরা।হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯ স্মার্টফোনটিতে রয়েছে ৬ দশমিক ২৬ ইি ডিসপ্লে, স্ন্যাপ ড্রাগন ৪৫০ চিপসেট, ৩ জিবি র‌্যাম, ৩২ জিবি রম, ১৬ এমপি ফ্রন্ট ও ১৩ এমপি + ২ এমপি ব্যাক ক্যামেরা এবং ৪ হাজার অ্যাম্পিয়ার ব্যাটারি। মিডনাইট ব্ল্যাক, অরোরা ব্লু ও কোরাল রেড- বাজারে এই তিনটি রঙে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে।