সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।বৃহস্পতিবার ১৪ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৫০ মিনিটে এ আগুন লাগার ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের অপারেটর শাহাদাত হোসেন জানান,হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় স্টোর রুমে এ আগুনের ঘটনা ঘটেছে।সন্ধ্যা সোয়া ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।