ভালোবাসার রঙে রঙিন বইমেলা

 

বিশ্ব ভালোবাসা দিবসের উৎসবে প্রকৃতি যেন সেজেছে রঙ্গিন সাঁজে।উৎসবে মুখর পুরো ঢাকা শহর।ভালোবাসার ছোঁয়া লেগেছে বই মেলার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে। সর্বত্রই হলুদ,নীল আর লাল রঙের সমারোহ দেখা গেছে।


বৃহস্পতিবার ভালোবাসার মধুর সমর্পণে আবিষ্ট হয়ে গ্রন্থমেলার তীব্র রোদ উপেক্ষা করে বইমেলা প্রাঙ্গণে তারুণ্যের উন্মাদনা ছিল লক্ষ্য করার মতো।সবাই ভালোবাসার মানুষটিকে নিয়ে বই মেলায় এসেছে।প্রিয় মানুষটির হাতে বই তুলে দিতে ভুল করেনি কেউই।


মেলা প্রাঙ্গণে মোহাম্মদ রাসেল তার সহধর্মিনী ও সন্তানকে নিয়ে বইমেলায় এসেছেন। তিনি বলেন,আজকের দিনটি তো স্পেশাল। পরিবারকে নিয়ে বইমেলায় এসেছি।প্রতি বছরই বই মেলায় ঘুরতে আসি আজ ভালবাসার মানুষের সঙ্গে এসে খুব ভাল লাগছে।

এদিকে অন্যান্য দিনের মতো আজ ভালবাসা দিবসেও বই মেলায় বিক্রি ভালো বলে জানিয়েছেন বেশ কয়েকজন প্রকাশক।তবে দুয়েকজন প্রকাশক জানালেন আজ দর্শনার্থী বেশি,বইয়ের ক্রেতা কম।যারা মেলায় আসছেন তাদের বেশিরভাগই মেলা প্রাঙ্গণে শুধুমাত্র ঘুরতে আসছেন বলে জানান তারা।ভালোবাসার রঙে রঙিন হয়েছে বইমেলা।