
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, কোনো দল যখন নির্বাচন ও আন্দোলনে পরাজিত হয়,তখন তাদের সামনে নালিশ আর মামলা ছাড়া অস্তিত্ব টিকিয়ে রাখার আর কোনো পথ থাকে না।আওয়ামী লীগের কাউন্সিল ঠিক সময়ে হবে বলেও সাংবাদিকদের জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাউন্সিল ঠিক সময়ে হবে।অক্টোবরের ২৩ তারিখে আমাদের জাতীয় সম্মেলন হয়।অক্টোবরেই সম্মেলন করার চিন্তাভাবনা আছে।আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে তার কথা হয়েছে।বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সেতুমন্ত্রী বলেন,বেগম জিয়াকে মুক্তি দেয়ার এখতিয়ার সরকারের নেই।তার মুক্তির বিষয়টি আদালতের এখতিয়ার।টেলিভিশনকে ওয়েজবোর্ডের আওতায় আনা হবে কি-না জানতে চাইলে তিনি বলেন,ইলেকট্রনিক মিডিয়াকেও ওয়েজবোর্ডে ইনক্লুড (অন্তভূক্ত) করার পরিকল্পনা রয়েছে।
