
বিশ্ব ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস।ঋতুরাজ বসন্তের দ্বিতীয় দিনে প্রাসাদ থেকে কুঁড়েঘর সর্বত্রই হাতছানি দিয়ে ডাকবে ভালোবাসা।প্রিয়জনের সঙ্গে দিনভর স্বর্গীয় সুখের অনুভূতিতে মেতে থাকবেন কপোত-কপোতীরা।প্রিয়ার খোঁপায় ফুল গুঁজে দিয়ে হাতে হাত রেখে এগিয়ে যাবেন হবু দম্পতিরাও।তরুণ-তরুণী শুধু নয়,বিভিন্ন বয়সের মানুষের ভালোবাসার বহুমাত্রিক রূপ প্রকাশের আনুষ্ঠানিক দিন আজ।তারুণ্যের অনাবিল আনন্দ আর বিশুদ্ধ উচ্ছ্বাসে সারা বিশ্বের মতো আমাদের দেশে এ দিনটি পালন করা হবে।
মুঠোফোন বা ফেসবুক,টুইটার,হোয়াটসঅ্যাপ ব্যবহার করে খুব সহজেই প্রিয়জনের কাছে ভালোবাসা দিবসের শুভেচ্ছাবার্তা পৌঁছানো সম্ভব।তবুও এখনও কদর কমেনি বই,কার্ড কিংবা ফুলের।এদিকে ভালোবাসা দিবসের জন্য বিশেষ প্রস্ততি রয়েছে নগরের হোটেল-রেস্তোরাঁয়।

