
স্টোররুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে ধারণা করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহমেদ খান।তিনি বলেন,ধারণা করা হচ্ছে নিচতলায় ওষুধের স্টোররুমে আগুন লেগেছে।সব শেষে রাত সাড়ে নয়টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে। ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।রাত সাড়ে আটটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার ডিজি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে হাসপাতালের একটি ভবনে আগুনের সূত্রপাত হয়।পরে হাসপাতাল থেকে রোগীদের ঢাকা ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহমেদ খান বলেন,অগ্নিকাণ্ডের কারণ জানতে ফায়ার সার্ভিসের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।ফায়ার সার্ভিসের উপ-পরিচালক অপারেশনকে প্রধান করে ওই কমিটি গঠিত হয়েছে।কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
