
বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ১৪ দলের কেন্দ্রীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভা শেষে ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য মোহাম্মদ নাসিম ও এ জোটের শরিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু সংবাদ সম্মেলনে এ কথা বলেন।এসময় মোহাম্মদ নাসিম বলেন,যতো দিন পর্যন্ত ১৪ দলের লক্ষ্য অর্জন না হবে,ততোদিন এ জোট কাজ করে যাবে।১৪ দল পাহাড়ের মতো ঐক্যবদ্ধ আছে।দুঃসময় ও সুসময় সব সময়ই ১৪ দল শেখ হাসিনার পাশে আছে থাকবে।হাসানুল হক ইনু বলেন, যে ২৩ দফার ভিত্তিতে ১৪ দল গঠিত হয়েছিল,তার অনেক লক্ষ্য অর্জন হলেও কিছু কাজ বাকি আছে।এই লক্ষ্য পূরণে আমরা ধারাবাহিকভাবে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাবো।বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ নাসিম।ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন
