মাদক পুলিশের নতুন চ্যালেঞ্জ

বুধবার ১৩ ফেব্রুয়ারি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।
তিনি বলেন,সন্ত্রাস-জঙ্গিবাদ দমন করে বাংলাদেশ এখন নির্ভরযোগ্য জায়গায় পৌঁছেছে। পুলিশের জন্য এখন নতুন চ্যালেঞ্জ মাদক।মাদকের জন্য জিরো টলারেন্স নীতি ঘোষণা করে কাজ করছে সরকার।জঙ্গি-সন্ত্রাস ও মাদক দমনে ডিএমপি সদস্যরা নিরলসভাবে কাজ করছে।যা দেশ-বিদেশে প্রশংসিত। সরকারের গত দুই মেয়াদে ৮২ হাজার ৩১ জন পুলিশ সদস্য নিয়োগ দেয়া হয়েছে।বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন,পুলিশের মূল কাজ মানুষের মনে স্থান করে নেয়া। মানুষের পুলিশ ভীতি দূর করে আস্থা অর্জন করতে পারাই আমাদের স্বার্থকতা। সে লক্ষ্যে পুলিশকে কাজ করার আহ্বান জানান তিনি।প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন,মহানগরীর দুই কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির ৩৪ হাজার সদস্য আন্তরিকভাবে নিবেদিত।দিবসটি উপলক্ষে একটি র‌্যালি ডিএমপি সদর দফতর থেকে রাজারবাগ পুলিশ লাইনস পর্যন্ত প্রদক্ষিণ করে।র‌্যালিতে ডিএমপির গোয়েন্দা (ডিবি) পুলিশ,বোম্ব ডিসপোজাল ইউনিট (সোয়াট),সাইবার ক্রাইম ইউনিট,কে-নাইন ইউনিট (ডগ স্কোয়াড),কাউন্টার টেরোরিজম ইউনিটসহ সব ইউনিট অংশ নেয়।