মাদক পুলিশের নতুন চ্যালেঞ্জ

মোহাম্মদ রাসেল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনসে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি।বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব কামাল উদ্দীন।দিবসটি উপলক্ষে ডিএমপি হেডকোয়ার্টার্স হতে বিকাল ৩ টায় রাজারবাগ পুলিশ লাইনস পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি, প্রতিষ্ঠা দিবস উদ্বোধন,ডকুমেন্টারি প্রদর্শনসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছেডিএমপির ডিসি মিডিয়া মাসুদুর রহমান জানান,শান্তি শপথে বলীয়ান এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ডিএমপি জননিরাপত্তা বিধান ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে আসছে। বাংলাদেশ পুলিশের বৃহৎ ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশ ১৯৭৬ সাল হতে জনবহুল রাজধানী ঢাকা মহানগরের আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধ ও প্রতিকারে নিরলসভাবে কাজ করছে।মাত্র ১২টি থানা নিয়ে ১৯৭৬ সালে গঠিত ডিএমপি বর্তমানে ৫০টি থানার মাধ্যমে পরিচালিত হচ্ছে।তার অধীনে কাজ করছেন ৫ জন অতিরিক্ত কমিশনার (ডিআইজি), ১০ জন যুগ্ম কমিশনার (অতি. ডিআইজি),৪৪ জন উপ-পুলিশ কমিশনার (এসপি), ৮৬ জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অতি: এসপি), ১৯২ জন সহকারী পুলিশ কমিশনার (এএসপি), ৬৪৩ জন ইন্সপেক্টর, ২,৯৮৬ জন সাব ইন্সপেক্টর, ৪,০৬১ জন এ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর, ১,৩৪৫ জন নায়েক ও ২০,৫৩০ জন কনস্টবল। ৩০,৫৪৫ জন অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত সংস্থাটি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম এর নেতৃত্বে সফলতার সাথে তার অর্পিত দায়িত্ব পালন করছে।