
বুধবার (১৩ ফেব্রুয়ারি) বইমেলা প্রাঙ্গণ তো বটেই, তার আশপাশের এলাকাও ছেয়ে আছে সে রঙে।ঋতুরাজ বসন্ত যেন তার সবটা নিয়েই ধরা দিয়েছে একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণে।আর সে মেলাতেই বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসার রং লালে রঙিন হবে মেলা প্রাঙ্গণ।ফাগুনের প্রথম দিনে মেলা ভেসেছে বাসন্তী আভায়। ছিল প্রাণের স্পন্দন। তাতে আলাদা রং ছড়িয়েছেন তরুণ-তরুণী, পাঠকরা। আর বসন্তের ছোঁয়ায় পূর্ণতা পেয়ে এর পরদিনই মেলা ভাসবে ভালোবাসার আমেজে।বিকেল থেকেই পহেলা ফাল্গুনে রাঙে পাঠক প্রবেশ করেন গ্রন্থমেলায়।তাদের দেখা গেছে বাসন্তী ও হলুদ রঙের পোশাক পরে ঘুরে বেড়াতে। মেয়েদের অনেকেই মাথায় পরেছেন ফুলের টায়রা।সবটা সময় গ্রন্থমেলায় ঘুরে কিনে নিয়েছেন নিজের পছন্দের বই।ঘুরতে ঘুরতে সবাই কিনেছেন বই।অনেকে আবার প্রিয়জনকে বই উপহার দিয়েছেন।সেইসঙ্গে ছিল সেলফি তোলার হিড়িক।মেলায় জনস্রোত দেখে খুশি প্রকাশকরাও।তবে তাদের হিসাবে জনস্রোত বিচারে বিক্রি আরো ভালো হতে পারতো।
