
আজ ১৩ ফেব্রুয়ারি ১৯ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৪তম প্রতিষ্ঠা দিবস।এ দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, প্রধান অতিথি এবং ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার),ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ ও মোস্তফা কামাল উদ্দীন,সচিব,জননিরাপত্তা বিভাগ,স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।দিবসটি উপলক্ষে ডিএমপি হেডকোয়ার্টার্স হতে বিকাল ৩.০০টায় রাজারবাগ পুলিশ লাইনস পর্যন্ত বর্ণাঢ্য র্যালি,প্রতিষ্ঠা দিবস উদ্বোধন,ডকুমেন্টারি প্রদর্শনসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।১২টি থানা নিয়ে ১৯৭৬ সালে গঠিত ডিএমপি বর্তমানে ৫০টি থানার মাধ্যমে পরিচালিত হচ্ছে।সচিব পদমর্যাদার একজন অতিরিক্ত আইজি কমিশনার হিসেবে বৃহৎ এ সংস্থার হাল ধরে আছেন।তার অধীনে কাজ করছেন ৫ জন অতিরিক্ত কমিশনার (ডিআইজি),১০ জন যুগ্ম কমিশনার (অতি: ডিআইজি), ৪৪ জন উপ-পুলিশ কমিশনার (এসপি), ৮৬ জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অতি: এসপি), ১৯২ জন সহকারী পুলিশ কমিশনার (এএসপি), ৬৪৩ জন ইন্সপেক্টর, ২,৯৮৬ জন সাব ইন্সপেক্টর, ৪,০৬১ জন এ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর, ১,৩৪৫ জন নায়েক ও ২০,৫৩০ জন কনস্টবল। ৩০,৫৪৫ জন অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত সংস্থাটি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার),পিপিএম মহোদেয়ের নেতৃত্বে সফলতার সাথে তার অর্পিত দায়িত্ব পালন করছে।
