ইজতেমা নিয়ে উসকানিমূলক কথা বলা যাবে না

বুধবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ে ৫৪তম বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে ফলোআপ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,সাদা পোশাকে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকবে।সাদা পোশাকের কর্মীরা আপনাদের কাছে থেকেই আপনাদের রক্ষার জন্য ব্যবস্থা নেবে।গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ,যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল,সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম,পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী,র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ,জিএমপি কমিশনার ওয়াই এম বেলালুর রহমান।দুই গ্রুপের সমঝোতার ভিত্তিতে ৪ দিনের বিশ্ব ইজতেমার সিদ্ধান্ত নেওয়া হয়।এবারের ইজতেমায় প্রথম দু’দিন জোবায়ের অনুসারী এবং পরের দু’দিন ওয়াসেকুল ইসলামের (সাদপন্থি) অনুসারীরা অংশ নিচ্ছেন। এবার ৬৪টি জেলার মুসল্লিদের অংশগ্রহণে ইজতেমায় দু’বার হচ্ছে আখেরি মোনাজাত।