সাগর রুনির খুনি ধরা পড়বে

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা।এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইলিয়াস হোসেন।সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক কবির আহমেদ খান।সমাবেশে বক্তারা বলেন,২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর ফার্মগেটের পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন সাগর সারওয়ার ও মেহেরুন রুনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে সরকার যথেষ্ট আন্তরিক।আমরা প্রতিনিয়ত খোঁজ-খবর রাখছি।আশা করছি দ্রুতই একটি সমাধানে পৌঁছতে পারব।খুনিরা ধরা পড়বেই।মন্ত্রীর আশ্বাসের জবাবে আগামী ১৭ ফেব্রুয়ারি হত্যা মামলায় যে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ রয়েছে,সেটি যেন আর না পেছায়,সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন সাংবাদিক নেতারা।ডিআরইউর প্রতিবাদ সমাবেশে সংগঠনের অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ,সাংগঠনিক সম্পাদক আফজাল বারী,দপ্তর সম্পাদক মো. জেহাদ হোসেন চৌধুরী,প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত,সাংস্কৃতিক সম্পাদক মো.এমদাদুল হক খান,কার্যনির্বাহী সদস্য বিএম নূর আলম (বাদল নূর),মোহাম্মদ মাকসুদুল হাসান,রাশেদুল হক,সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা,সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু,রাজু আহমেদ,মোরসালিন নোমানী,সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম হাসিব,বিএফইউজে’র (একাংশ) মহাসচিব এম. আব্দুল্লাহ, ডিইউজে’র (একাংশ) সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ,বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশেনর সহ-সভাপতি মিজান মালিক,যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক রাশেদ নিজাম প্রমুখ বক্তৃতা করেন।