সদরঘাটে যাত্রী হয়রানির অভিযোগ জানাতে হটলাইন

ঢাকা নদীবন্দরে (সদরঘাট) যাত্রী হয়রানি এবং বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদী দখল-দূষণ সম্পর্কে যেকোনো সুনির্দিষ্ট অভিযোগ জানাতে হটলাইন চালু করেছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।হটলাইন নম্বর হলো ০১৩০ ৪০০৪০০৩ এবং ০১৩০৪০০৪০০৬। অভিযোগ জানাতে এই হটলাইন ২৪ ঘণ্টাই খোলা থাকবে।সোমবার (১১ ফেব্রুয়ারি) রাত থেকে এ হটলাইন চালু রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।