
সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের এমপিরা এ ক্ষোভ প্রকাশ করেন।এ সময় অধিবেশনের সভাপতিত্বে ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া স্পিকার নিজেও বিষয়টি খতিয়ে দেখার জন্য জনপ্রশানশন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের দৃষ্টি আকর্ষণ করেন।বর্তমান সরকার নারী ক্ষমতার দৃষ্টান্ত উল্লেখ করে চুমকি বলেন,হোসনে আরা বীণা অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছিলেন।সহকর্মীরাও তার কাজের প্রশংসা করেছেন।৯ বছর পর মা হওয়ার আকাঙ্ক্ষা একজন নারীর চিরন্তন।তার সেই শিশুটিতে নিয়ে তার যে মানসিক অবস্থা,তা নিশ্চয় আমরা উপলব্ধি করতে পারি।প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা,এদেশের উন্নয়নে একটি বিরাট ধাপ অতিক্রম করেছেন নারীর উন্নয়নের মাধ্যমে।সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। এজন্য বাংলাদেশে আজ নারী ক্ষমতায়নের মডেল।হোসনে আরাকে গত ৪ ফেব্রুয়ারি ওএসডি করা হয়।এ নিয়ে তিনি ৮ ফেব্রুয়ারি রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।এতে হোসনে আরা অভিযোগ করেন,সন্তানসম্ভবা হওয়ায় কাজে অযোগ্য দেখিয়ে একজন সিনিয়র কর্মকর্তা তাকে নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে বদলির পায়তারা শুরু করেছিলেন।অন্তঃসত্ত্বা হওয়ার পরও অত্যন্ত সফলভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন জানিয়ে হোসনে আরা লেখেন,৪ ফেব্রুয়ারি তাকে ওএসডি করার সংবাদ পেয়ে তিনি প্রচণ্ড মানসিক চাপ পান।২০ এপ্রিল বাচ্চা জন্মের তারিখ নির্ধারিত থাকলেও মানসিক চাপে তার ফুসফুসে রক্ত সঞ্চালন অস্বাভাবিকভাবে কমে যায় এবং বাচ্চার অক্সিজেন সরবরাহ হ্রাস পায়।এ ঘটনায় রাতেই তিনি হাসপাতালে ভর্তি হন এবং পরদিন সকালে সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়।ইতোমধ্যে বিষয়টি নজরে আসলে হোসনে আরা বেগম বীণাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।
