যুক্তরাষ্ট্রে রফতানিতে সমস্যা নেই

মঙ্গলবার ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য আব্দুল মান্নান ও বিরোবধীদল জাতীয় পার্টির সদস্য খফরুল ইমামের সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি একথা জানান।বাণিজ্যমন্ত্রী বলেন,যুক্তরাষ্ট্রে আমাদের যে সব পণ্য রফতানি হয় তার ৯০ শতাংশ তৈরি পোশাক।এই তৈরি পোশাক রফতানির ক্ষেত্রে জিএসপির সুবিধা না থাকার কোনো প্রভাব পড়ছে না।জিএসপির জন্য যুক্তরাষ্ট্র ১৬টি শর্ত দিয়েছে।শর্তগুলো পূরণ করা হয়েছে।তারপরও যদি কিছু বাকি থাকে সেটাও পূরণ করা হবে।যুক্তরাষ্টের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুবিধা এখনও পাওয়া যায়নি।তবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম টিকফা কাউন্সিল চুক্তির অধীনে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের সুবিধা লাভের জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে।