
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের হাছান মাহমুদ বলেন,খালেদা জিয়া কেন কোনো বন্দিকেই মুক্তি দেয়ার এখতিয়ার প্রধানমন্ত্রীর নেই।এই এখতিয়ার শুধুই আদালতের।রিজভী বারবার এই আহ্বান জানিয়ে প্রকৃতপক্ষে আদালতের প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছেন,আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন।খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এগোতে হবে।অন্য কোনো পথে মুক্তি সম্ভব হবে না।এটা বিএনপির কৌশলও হতে পারে।গভীর প্রেম অনেক সময় সমাজে জানাজানি হলে প্রতিরোধ আসে, তখন প্রেমিক-প্রেমিকা নানা ভান ধরেন।এটা তেমন কৌশল কিনা দেখতে হবে।
