
সোমবার সংসদের অধিবেশনে তথ্যমন্ত্রী বলেন,দেশে অনলাইন মিডিয়ার ব্যাপক প্রসার ঘটেছে।২০০৮ সালে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪০ লাখ।বর্তমানে ৮ কোটির বেশি। দেশে কয়েক হাজার অনলাইন সংবাদপত্র রয়েছে।আমরা অনলাইন নীতিমালা করছি।এই অনলাইন নীতিমালা মন্ত্রিসভায় পাস হওয়ার পর সব অনলাইন সংবাদপত্রকে নীতিমালার আওতায় এনে নিবন্ধিত করা হবে।আমরা ইতোমধ্যে অনেক অনলাইন সংবাদপত্র সম্পর্কে খোঁজ-খবর নিয়েছি। সব অনলাইনকেই নীতিমালার আওতায় এসে নিবন্ধিত হতে হবে।সংবাদপত্রের নবম ওয়েজবোর্ড বিষয়ে তিনি বলেন,নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান মন্ত্রিসভার প্রথম সভাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কমিটি গঠন করে দিয়েছেন। সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড গঠন,সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সহায়তা, সাংবাদিকদের শিক্ষা ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষনের সুযোগ তৈরি,তথ্য অধিকার আইন ২০০৯ প্রণয়ন,গণমাধ্যমকর্মী (চাকরি ও শর্তাবলী) আইন ও সম্প্রচার আইন প্রণয়নের প্রক্রিযা,৪৪টি বেসরকারি টেলিভিশন,২৮টি এফএম রেডিও,৩২টি কমিউনিটি রেডিওর লাইসেন্স প্রদানের কথা উল্লেখ করেন।দেশে বর্তমানে দৈনিক পত্রিকার সংখ্যা ১২৪৮টি,সাপ্তাহিক পত্রিকা ১১৯২টি,মাসিক পত্রিকা ৪১৪টি ও অন্যান্য ৪১টি,২২১৭টি অনলাইন মিডিয়া,যার মধ্যে অনলাইন পত্রিকা ১৮৭৪টি,ইন্টারনেট টেলিভিশন ২৫৭টি, অনলাইন রেডিও ৪৫টি ও ই-পেপার ৪১টি রয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।
