
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত সমাবেশে বক্তব্য শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বঙ্গবন্ধুকন্যা এসব কথা বলেন।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৯তম জাতীয় সমাবেশ উপলক্ষে বাহিনীর শিল্পীরা অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।এ সময় আনসার-ভিডিপি একাডেমির লেকে নৌকায় দুই শিশুর নৃত্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।নৌকা দেখে নিজের শৈশবের দিনগুলোতে ফিরে যান তিনি।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বলেন,অন্যদের সঙ্গে বিশেষ করে আমার ভাই কামালসহ (শেখ কামাল) আমি নৌকার ছাদে লাফালাফি ও নাচানাচি করতাম।নৌকা দেখলেই আমার আমার শৈশবে কাটানো সেই দিনগুলোর স্মৃতি মনে পড়ে যায়।আমি আগামী দিনের শিশুদের জন্য উজ্জ্বল এবং উন্নত পরিবেশ গড়ে তুলতে চাই,আর তা অবশ্যই প্রযুক্তিভিত্তিক।আমার বিশ্বাস আনসার-ভিডিপির প্রতিটি সদস্য দেশের গ্রামগুলোকে পরিবর্তন করে দিতে পারেন।
