আবাহনীকে জেতালেন জীবন

মঙ্গলবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে আরামবাগের বিপক্ষে পিছিয়ে পড়া আবাহনীকে ২-১ গোলে জিতিয়েছেন জীবন।হোম গ্রাউন্ডে ১৪ মিনিটে গোল করে এগিয়ে যায় আরামবাগ ক্রীড়া সংঘ।আবাহনীর গোলরক্ষক শহিদুল আলম সোহেলের হাস্যকর গোল হজম বিপদ ডেকে এনেছিল আবাহনীর। চিনেদু ম্যাথুর বাড়ানো বলে আরিফর রহমান পোস্টে শট নিলে সোহেল নাগালের মধ্যে থাকা বল তালুবন্দী করতে পারেননি। বল হাত ফসকে চলে যায় জালে।