
রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপোর ৬ষ্ঠ আসর বসবে আগামী ১৪ ফেব্রুয়ারি।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আয়োজন।
ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) এই এক্সপোর আয়োজন করেছে।ইসাবের প্রেসিডেন্ট মোতাহার হোসেন খান বলেন,আগামী ১৪ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই এক্সপোর উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ,বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মোহাম্মদ শফিউল ইসলাম মহিউদ্দিন ও তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।
