রাখাইনে রোহিঙ্গাদের জন্য সেফজোন তৈরি করতে হবে

রোববার ১০ ফেব্রুয়ারি রাজধানীর হোটেল কন্টিনেন্টালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন,রোহিঙ্গাদের জন্য রাখাইনে সেফজোন তৈরি করতে হবে।আমরা এটা নিয়ে নতুন করে কাজ করছি।সেফজোনে ভারত,চীনসহ আশিয়ান দেশের সদস্যরা সহযোগিতা দিতে পারে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় না দিলে সেখানে গণহত্যা হতো। আর সেটা হলে বিশ্বনেতারা মুখ দেখাতে পারতেন না।হোটেল কন্টিনেন্টালে বাংলাদেশ ও মানবাধিকার শীর্ষক এক সেমিনারের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার জাতিসংঘ অফিস। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।