পুলিশের ওপর হামলার চেষ্টা শাহবাগে

শনিবার ৯ ফেব্রুয়ারি রাতে এ ঘটনা ঘটে।রাজধানীর শাহবাগে পুলিশের গুলিতে মাসুদ ৩৫ নামে এক ছিনতাইকারী আহত হয়েছেন।পুলিশের দাবি, ছিনতাইকারীরা তাদের ওপর হামলার চেষ্টা করে।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান,রাতে মোটরসাইকেলে করে তিনজন ছিনতাইকারী শাহবাগ এলাকায় ছিনতাই করছে,এমন সংবাদের ভিত্তিতে পুলিশ শিশুপার্কের গেটের সামনে ব্যারিকেড দিয়ে তাদের গতিরোধ করে। এসময় তারা চাপাতি দিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়ে।এসময় এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হলেও অপর দুজন পালিয়ে যান।ঘটনাস্থল থেকে মোটরসাইকেল জব্দসহ চাপাতি উদ্ধার করা হয়েছে।জব্দ করা মোটরসাইকেলটি ছিনতাইকারীরা অন্য জায়গা থেকে চুরি করে নিয়ে এসেছে।গুলিবিদ্ধ মাসুদকে ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।