
রোববার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন,চিহ্নিত আসামির স্কাইপে বার্তা পাঠানোর বিষয়টি নিয়ন্ত্রণ করা কঠিন।দলীয় মনোনয়নে ক্ষেত্রে তিনি বলেন,আমরা ১ম ধাপের ৮৭ টি ও দ্বিতীয় ধাপের ১২২টি উপজেলা পরিষদের নির্বাচনে মনোনয়ন দিয়েছি।বাকিগুলোও কিছুদিনের মধ্যে দেয়া হবে।তবে যারা একেকটি পদে ইতিমধ্যে আছেন তাদের আর মনোনয়ন দেয়া হবে না।
