শীর্ষে বসুন্ধরা কিংস

শনিবার ৯ ফেব্রুয়ারি গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বেলা ৩টায় বসুন্ধরা কিংস ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মধ্যকার ম্যাচটি।১৭ মিনিটে বসুন্ধরা কিংসের গোলরক্ষক আনিছুর রহমান জিকো মুক্তিযোদ্ধার বাল্লো ফামুসাকে ফাউল করলে পেলান্টি পায় মুক্তিযোদ্ধা।পেলান্টি থেকে গোল পরিশোধ করেন মুক্তিযোদ্ধা জাপানী খেলোয়াড় ইউসুকে কাটো।৩১ মিনিটে বাল্লো ফামুসার দুর্দান্ত শট বসুন্ধরা কিংসের ক্রস বারে লেগে ফিরে আসলে গোলরক্ষক আনিছুর রহমান জিকো কর্ণারের বিনিময়ে গোল ঠেকিয়ে দেন। ভাগ্য সহায় হলে খেলার ৩১ মিনিটেই ২-১ গোলে এগিয়ে যেতে পারতো মুক্তিযোদ্ধা সংসদ।
৪০ মিনিটে পেলান্টি থেকে গোল মিস করে বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফরোযার্ড মার্কোস ভিনিসিয়াস।পেলান্টি মিস না করলে খেলার ৪০ মিনিটেই বসুন্ধরা কিংসও ২-১ গোলে এগিয়ে যেতে পারতো।টানা চতুর্থ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে স্থান করে নিয়েছে বসুন্ধরা কিংস।৫ ম্যাচে ৪ জয়ে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানের কারণে দ্বিতীয় স্থানে আবাহনী লিমিটেড।আর এই ম্যাচে হেরে যাওয়া মুক্তিযোদ্ধা ৫ ম্যাচে ২ জয় নিয়ে আছে পয়েন্ট টেবিলের আটে।