রিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

রাজধানীর মুগদায় রিকশার ধাক্কায় শিমন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।শিশুর মা জানান,সন্ধ্যায় তিনি তার দুই শিশু সন্তানকে নিয়ে মুগদার মান্ডা শাহ আলমের গলির বাসা থেকে মেইনরোডে যান কলা কিনতে।এসময় তার কোলে ছিল ছোট শিশু সন্তান।আর অন্য সন্তান শিমন ছিল তার হাত ধরে।কলা কিনে বাসায় ফেরার সময় হঠাৎ শিমন হাত ছেড়ে দেয়।সে রাস্তার মাঝ দিয়ে দৌড় দিলে একটি রিকশার সঙ্গে সজোরে ধাক্কা লাগে।এরপর মাথা ফেটে রক্ত বেরু হতে থাকে।এসময় সে জ্ঞান হারিয়ে ফেলে।পরে মা কলি রক্তাক্ত অবস্থায় শিমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।