বিজিএমইএ কাপ ফুটবল শুরু ১৪ ফেব্রুয়ারি

টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলনবিজিএমইএ কাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসর শুরু হতে যাচ্ছে ১৪ ফেব্রুয়ারি থেকে। ১৫টি দলের অংশগ্রহণে খেলা হবে উত্তরার ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের অ্যাস্ট্রো টার্ফে।ফাইনাল খেলা হবে ১ মার্চ,ভেন্যু বাংলাদেশ আর্মি স্টেডিয়াম।বিজিএমএই কাপের এই তিন গ্রুপে ৫টি করে দল অংশ নিবে।বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান ছাড়াও সংবাদ সম্মেলনে ছিলেন এর সহসভাপতি (ফিন্যান্স) মোঃ নাসির,সিনিয়র সহসভাপতি ফারুক হাসান এবং বিইউএফটির চেয়ারম্যান মোজাফফার সিদ্দিক।