
শনিবার সকালে রাজধানীর মৌচাকে বার্তা সংস্থা ইউএনবি কার্যালয়ে তাদের জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তথ্যমন্ত্রী।তথ্যমন্ত্রী বলেন, বিএনপি খালেদা জিয়াকে মুক্ত করার নামে যে আন্দোলন করেছে তা নিজেদের মধ্যে বিশ্বাস আর সমন্বয়হীনতার কারণেই দুর্বল ছিলো।বিএনপি জনগণকে পুড়িয়ে মেরেছে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে আর ফলে ক্রমেই জনগণ থেকে দূরে সরে গেছে তারা।তথ্যমন্ত্রী তার বক্তৃতায় গণমাধ্যমকে সমাজের দর্পণ বলে অভিহিত করে বলেন,বানোয়াট সংবাদ পরিবেশন প্রতিহত করতে সরকার সকল গণমাধ্যমকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে।কারণ গণতন্ত্রের জন্যই গণমাধ্যমকে স্বচ্ছ ও নিরাপদ রাখা জরুরি।
