
আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রে এবং ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্র থেকে এ ক্যাপসুল খাওয়ানো হয়।সকালে ঢাকা শিশু হাসপাতালে বেলুন উড়িয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।পরে তিনি স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত শিশু হাসপাতালের অডিটোরিয়ামে এই ক্যাম্পেইন বিষয়ক আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।এবার দেশীয় প্রতিষ্ঠানের ভিটামিন এ ক্যাপসুল শিশুদের খাওয়ানো হয়েছে।যে ভিটামিন খাওয়ানো হয়েছে তা সম্পূর্ণ নিরাপদ।গত ১৯ জানুয়ারি ছিল ভিটামিন এ ক্যাম্পেইনের নির্ধারিত দিন।কিন্তু শেষ মুহূর্তে আমদানিকৃত ভিটামিন এ ক্যাপসুলের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠায় স্বাস্থ্য অধিদফতর কর্তৃপক্ষ ক্যাম্পেইন স্থগিত করে।
