শেষ সময়ে কেনাকাটা

শুক্রবার ৮ ফেব্রুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘুরে এ চিত্র দেখা গেছে।মেলার শেষ মুহূর্তে প্রয়োজনীয় পণ্য কিনছেন দর্শনার্থীরা।সকাল থেকেই ঘোরাঘুরির পাশাপাশি মেলার সব ধরনের দোকানেই রয়েছে ভিড়।তবে দুপুর গড়িয়ে বিকেল হতেই সেই ভিড় আরও বাড়ছে।দোকানিরা আশা করছেন,সন্ধ্যার আগে আগে বিক্রি আরও বাড়বে মেলার স্টলগুলোও তুলনামূলক কম দামে পণ্য বিক্রি করেছেন। কেউ কেউ আগের তুলনায় বেশি ছাড় দিচ্ছেন।
মেলার শুরুতে ইটালিয়ানো তাদের নির্দিষ্ট কিছু ক্রোকারিজ পণ্যে ২০ শতাংশ ছাড়ে বিক্রি করত।এখন সেগুলো ৪০ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে।