
বৃহস্পতিবার ফিফা ঘোষিত সর্বশেষ র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত।আগের মতো ১৯২।ফিফার ২১১ সদস্যের মধ্যে বাংলাদেশের পেছনে আছে গোটা বিশেক দল।
বঙ্গবন্ধু গোল্ডকাপের পর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ।ফিফা র্যাংকিংয়ে কোনো পরিবর্তনও হয়নি।র্যাংকিং বাড়াতে বাফুফে কিছু ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার চেষ্টা করছে।আগামী মাসে একটি ম্যাচ আছে কম্বোডিয়ার সঙ্গে।ম্যাচটি হবে ৯ মার্চ কম্বোডিয়ার মাটিতে।
