পদ্মায় বিলীন রোধে শেখ হাসিনা সব করবে

শরীয়তপুরের নড়িয়ার আর এক ইঞ্চি মাটিও পদ্মায় বিলীন হতে দেব না উল্লেখ করে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন,এজন্য যা করা দরকার শেখ হাসিনা তাই করবেন।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সকালে শরীয়তপুরের পদ্মা নদীর তীর রক্ষা প্রকল্প পরিদর্শন করে সংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এখন প্রতিদিন ১৬০০ জিও ব্যাগ ফেলা হচ্ছে।আগামী সপ্তাহে প্রতিদিন অন্তত ২০ হাজার জিও ব্যাগ ফেলার নির্দেশ দেয়া হয়েছে। দু এক দিনের মধ্যে ড্রেজিংয়ের কাজ শুরু করা হবে।এপ্রিল মাসের মধ্যেই জিও ব্যাগ ফেলার কাজ সমাপ্ত করার কথা।