তামিম ম্যাচ সেরা

ফাইনালের মধ্যদিয়ে শেষ হলো ২০১৮-১৯ বিপিএল।যেখানে তামিম ইকবালের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ঢাকা ডায়নামাইটসকে ১৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।ম্যাচে কুমিল্লার ওপেনার তামিম ৬১ বলে ১০টি চার ও ১১টি ছক্কায় ১৪১ রানে অপরাজিত থাকেন।পরে ম্যাচ সেরার পুরস্কারও তার হাতেই ওঠে। এই আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন তিনি।রংপুর রাইডার্সের রাইলে রুশোর (৫৫৮) পর তামিমের রান ১৪ ম্যাচে ৪৬৭।টুর্নামেন্ট সেরা সাকিব।১৫ ম্যাচে ৩০১ রান করে সর্বোচ্চ রান তোলার তালিকায় নবম হয়েছেন সাকিব।