
বিপিএল ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে তামিমের দুর্দান্ত ব্যাটিং গতির সূচনা করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।১৯ ওভারে ১৯১ রান ৩ উইকেটে তামিম আর ইমরুলের জুটি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কুমিল্লার শুরুটা ছিলো হোঁচট খেয়ে। তারপর ওপেনার তামিম ইকবাল ও এনামুল বিজয় মিলে ধীর গতিতে ব্যাট চালিয়ে স্কোরবোর্ডে রান তুলতে থাকেন।২০ ওভার শেষে কুমিল্লার সংগ্রহ ৩ উইকেটে ১৯৯ রানস্কোর : ১৯৯/৩ (২০ ওভার)।
তামিমের সেঞ্চুরিতে কুমিল্লার বড় পুঁজি
তামিম ইকবালের দুর্দান্ত এক সেঞ্চুরিতে বড় পুঁজি পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৯ রান করেছে তারা।মাত্র ৬১ বলে ১০ চার ও ১১ ছক্কায় ১৪১ রানে অপরাজিত ছিলেন তামিম।২০ বলে ১৭ রানে অপরাজিত থাকেন ইমরুল কায়েস।চতুর্থ উইকেটে ৪৬ বলে অবিচ্ছিন্ন ১০০ রানের জুটি গড়েন এই দুজন।তামিমের দারুণ ফিফটি ৩৯ থেকে শুভাগত হোমকে পরপর ছক্কা ও চার হাঁকিয়ে পৌঁছে গিয়েছিলেন ৪৯-এ। পরের বলে সিঙ্গেল নিয়ে দারুণ এক ফিফটি করলেন তামিম ইকবাল। ৩১ বলে পঞ্চাশ ছুঁতে ৫ চার ও ২ ছক্কা হাঁকান বাঁহাতি এই ব্যাটসম্যান।১১ ওভার শেষে কুমিল্লার সংগ্রহ ১ উইকেটে ৮৭ রান। তামিম ৫০ ও এনামুল হক বিজয় ২৩ রানে অপরাজিত আছেন।অপরিবর্তিত দুই দলই দুই দলই তাদের সবশেষ ম্যাচের একাদশ ফাইনালে অপরিবর্তিত রেখেছে। প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারানো ম্যাচের একাদশ নিয়ে নেমেছে কুমিল্লা। আর ঢাকা দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরের বিপক্ষে ম্যাচের একাদশ নিয়ে নেমেছে।
ঢাকা ডায়নামাইটস একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, শুভাগত হোম, রনি তালুকদার, কাজী অনিক, মাহমুদুল হাসান, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, সুনীল নারিন, উপুল থারাঙ্গা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ
ইমরুল কায়েস (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফউদ্দিন, শামসুর রহমান, সঞ্জিত সাহা, মেহেদী হাসান, ওয়াহাব রিয়াজ, এভিন লুইস, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা।ফাইনালে দুই দলের অলরাউন্ডাররা বড় ভূমিকা রাখবে বলে মনে করেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন, আমি মনে করি এখানে অলরাউন্ডারদের একটা বড় ভূমিকা থাকবে। কারণ দল সাজাতে বা ভারসাম্য আনতে অলরাউন্ডারদের ভূমিকা সব সময়ই বেশি।
