
রোববার ৩ ফেব্রুয়ারি উদ্ধার করা হয়েছিল সালাকে নিয়ে নিখোঁজ হওয়া বিমানের ধ্বংসাবশেষ।সেই ধ্বংসাবশেষ থেকেই উদ্ধার করা হয়েছে সালার মরদেহ।বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে উদ্ধারকাজের সঙ্গে জড়িত থাকা ডরসেট পুলিশ।
ফ্রান্স ও কার্ডিফের মাঝে ইংলিশ চ্যানেল অতিক্রমের সময় প্রিমিয়ার লিগের ক্লাব কার্ডিফ সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার এমিলিয়ানো সালাকে বহনকারী এক ইঞ্জিনের বিমানটি পাইলট ডেভিড ইবটসনসহ হুট করেই নিখোঁজ হয়ে যায়।ইংলিশ চ্যানেলের সমুদ্রতীরে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা গিয়েছে বলে জানায় ব্রিটিশ এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ (এএআইবি)।
