
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এই সতর্কতার কথা বলেন।টেলিভিশন সাংবাদিকদের নবগঠিত প্ল্যাটফর্ম সম্প্রচার সাংবাদিক কেন্দ্রর উদ্বোধন ও সম্প্রচার সম্মেলন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিভিন্ন টিভি চ্যানেলে কর্মরত কর্মীদের কাজের নিরাপত্তা,ঝুঁকি মোকাবিলাসহ গবেষণা ও নীতি সহায়তায় কাজ করবে এই কেন্দ্রটি।দেশের কেবল অপারেটররা ডাউনলিংক করে বিদেশি চ্যানেল প্রদর্শন করছেন৷বিদেশি চ্যানেল প্রদর্শন কোনো অপরাধ নয়।কিন্তু সরকারের অনুমতি ছাড়া ও কর না দিয়ে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ।যারা এই কাজগুলো করছেন,তারা আইন লঙ্ঘন করছেন৷
নবম ওয়েজ বোর্ডের নিয়ে আলোচনা হয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন,প্রথম বৈঠকে নতুন করে কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে এবং প্রধানমন্ত্রী সেটির অনুমোদন দিয়েছেন।নবম ওয়েজ বোর্ডের ভেতরে সম্প্রচার সাংবাদিকদের বেতনের ক্ষেত্রে আলাদা নীতিমালা করার কথা বলা আছে। টেলিভিশনগুলোতে যেন সঠিক সময়ে বেতন হয়,সে বিষয়ে মালিকদের নজর দেওয়ার আহ্বান জানান তিনি।সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
