শেখ জামালের জয়

বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাদের হারিয়েছে লিগের বর্তমান রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ক্লাব।আরামবাগ শুরু থেকেই গুছিয়ে খেলেছে শেখ জামালের বিরুদ্ধে।কিন্তু গোল পায়নি তাদের ফরোয়ার্ডরা।শেখ জামাল দুটি সুযোগ কাজে লাগিয়ে মূল্যবান ৩ পয়েন্ট ভরেছে ঝুলিতে।৫ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আরামবাগ ক্রীড়া সংঘ। ৭ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও চট্টগ্রাম আবাহনীকে টপকিয়ে ৬ নম্বরে শেখ জামাল।এ হার মেনে নিতে পারছেন না আরামবাগের কোচ মারুফুল হক আমি ভাবতেও পারিনি এ ম্যাচ হারবো। দুটি গোল ছাড়া ম্যাচে আর কিছুই ছিল না জামালের। পেনাল্টি গোলে পিছিয়ে পড়াটাই ছিল আমাদের বড় ক্ষতি। অল্প সময়ের ব্যবধানে আরেক গোল। আমাদের খেলোয়াড়রা বেশিরভাগই তরুণ। এ অবস্থা থেকে ম্যাচ বের করার অভিজ্ঞতা কম ওদের।