
ওয়ালটন ২৩তম জাতীয় জুনিয়র বালক ও ৫ম বালিকা বক্সিং প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত হবে ৮-১২ মার্চ।চলতি মাসে ৯ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের আটটি বিভাগে অনুষ্ঠিত হবে বাছাইপর্ব।সেখান থেকে ২৪০ জন বালক ও বালিকা বক্সার এবং বিভিন্ন সংস্থা ও ক্লাবের তরুণ বক্সারদের নিয়ে অনুষ্ঠিত হবে মূলপর্ব।আজ বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামের সভাকক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর গেমস অ্যান্ড স্পোর্টস এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন),বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের সহ-সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন, কো-স্পন্সর কে.টি বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম রহমান কাজলসহ অন্যান্যরা।প্রতিটি বিভাগ থেকে ১৮ জন বালক ও ১২ জন বালিকা করে মোট ৮ বিভাগ থেকে ২৪০ জন প্রতিভাবান তরুণ বক্সারদের নির্বাচন করা হবে জাতীয় প্রতিযোগিতার জন্য।
