
ছয় মাস বয়সী এক শিশুর মরদেহ নিয়ে বরিশাল কোতয়ালী থানায় হাজির হলেন বাবা-মা।এ সময় শিশু রিয়ানের বাবা-মার বুকফাটা আর্তনাদে থানার পরিবেশ ভারী হয়ে ওঠে।বুধবার রাত সাড়ে ৯টার দিকে কোতয়ালী মডেল থানায় এ হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।রিয়ান কয়েক দিন ধরে ঠান্ডা-কাশি ও জ্বরে ভুগছিল।বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে শের-ই বাংলা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসার জন্য নেয়া হয়।শিশু বিশেষজ্ঞ ডা. মাহমুদ হাসান খান তাকে সালবিটামল ইনহেলার ব্যবহারের পরামর্শ দেন এবং এটি সদর হাসপাতাল রোডের বেস্ট ফার্মেসি থেকে কেনার পরামর্শ দেন।রাত ৮টার দিকে শিশুটির বাবা-মা তাকে নিয়ে ওই ফার্মেসিতে গিয়ে ইনহেলারটি কেনেন।ওই সময় ওষুধের দোকানের সেলসম্যান রাজিব রেসপোর মাধ্যমে ইনহেলারটি রিয়ানকে ব্যবহার করান।ইনহেলারটি দেয়ার সঙ্গে সঙ্গে রিয়ানের মৃত্যু হয়। তার অভিযোগ ভুল চিকিৎসায় শিশুটি মারা গেছে।এরপর শিশুটিকে নিয়ে তার বাবা-মা থানায় যান এবং এ ঘটনার বিচার দাবি করেন।
