ভিটামিন এ ক্যাপসুলে সমস্যা নেই

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,এবারের ভিটামিন ক্যাপসুলে আর কোনো সমস্যা নেই।বৃহস্পতিবার সচিবালয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।সেই ঘটনায় আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি।তারা একটি প্রতিবেদন জমা দিয়েছে,আমরা তা এখনো দেখিনি।তবে তাতে যারাই দোষী সাব্যস্ত হোক তাদের শাস্তি পেতে হবে।আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমার আবেদন ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন দিবসে একটি শিশুও যেন বাদ না পড়ে। যাদের ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশু আছে সেইসব মা-বাবা এবং অভিভাবকগণ যেন অবশ্যই সেবা গ্রহণ করবেন।