বয়স্কদের কারাভোগ থেকে মুক্তি

শারীরিকভাবে অক্ষম ও বয়স্কদের কারাভোগ থেকে বাদ দেওয়া যায় কি-না,তা খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তার নির্দেশে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।জাহালমের ঘটনার জন্য কে দায়ী সেটি খতিয়ে দেখা হচ্ছে এবং অনুসন্ধান করে দায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।