ব্যবসায়ীদের কেউ খালি হাতে ফিরবে না

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত বাণিজ্য সংগঠন ও ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।আমরা সবাই সরকারের অংশ।আমরা দেশের হয়ে কাজ করব।দেশের সমসাময়িক চাহিদা মেটাতে নতুন নতুন চিন্তাধারা নিয়ে কাজ করব। দেশকে সামনে এগিয়ে নিতে বেসরকারি খাতের বিকল্প নেই। দেশের উন্নয়নে এ খাতের অবদান ৮০ থেকে ৮২ শতাংশ। তবে বেসরকারি খাতের কিছু চ্যালেঞ্জ আছে সেগুলো আমরা শক্ত হাতে মোকাবেলা করতে চাই। সবার সহযোগিতায় দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এই গুরুত্বপূর্ণ খাত ধরেই সামনে এগিয়ে যেতে চাই। আমাদের প্রধানমন্ত্রী বেসরকারী খাতের দায়িত্ব সালমান এফ রহমানের হাতে দিয়েছেন। আশা করি, ব্যবসায়ীরাও তাকে সহযোগিতা করবেন।