
বান্দরবান সীমান্তে বৌদ্ধ শরণার্থীরা বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা সীমান্ত দিয়ে মিয়ানমারের বৌদ্ধ সম্প্রদায়ের শরণার্থী অনুপ্রবেশের খবর পাওয়া গেছে।বুধবার বিকালে এ ঘটনা ঘটে।ইউপি চেয়ারম্যান জানান,আশপাশের পাড়াগুলো থেকে খাবার দিয়ে এলাকাবাসী সহায়তা করলেও তীব্র শীতের কারণে শিশু ও বয়স্করা চরম ভোগান্তিতে পড়েছে।এদিকে সীমান্তে শরণার্থীদের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সেখানে সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে একটি পর্যক্ষেণ টিম পাঠানো হয়েছে।এছাড়া নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি টহল দল সীমান্তে নিরাপত্তা জোরদার করছে।বুধবার হেলিকপ্টারে করে এসব সদস্যদের রুমার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের মিয়ানমার সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।
