দেশে নতুন ই-কমার্স প্লাটফর্ম ক্র্যাশডিল

বৃহস্পতিবার রাজধানীতে ক্র্যাশডিল ডটকমের উন্মোচন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইশতিয়াক রহমান বলেন,আমরা ই-কমার্সে নতুন উদ্ভাবন আনছি।আমরা চাই ক্রেতারা তাদে ডিলটি নিজেদের মতো করে ঘরে বসেই করুক।তিনি বলেন,আমরা শুধু ই-কমার্স আনতে হবে বলে এমন উদ্যোগ নিইনি।বরং আমরা চাই আমাদের নতুনত্বের কারণেই গ্রাহক আসুক,ক্রেতা তার ডিল দিয়ে যেন বিক্রেতাদের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করতে পারেন্অনুষ্ঠানে ক্র্যাশডিলের কিউআর,ওয়েবসাইট (crashedeal.com) ও মোবাইল অ্যাপ উন্মোচন করা হয়।প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলেন, ওয়েবসাইটে প্রবেশ করলে গ্রাহকরা নানা ধরনের ডিল দেখতে পাবেন। সেখানে প্রতিটি ডিলে একটি করে কিউআর কোড পাবেন। সেই কোড দিয়ে আগ্রহীরা তাদের ডিলে নানা ধরনের সুবিধা পাবেন। এছাড়াও কোডের সাহায্যে বাণিজ্যিক আউটলেটেও ছাড় ও সুবিধা পাবেন ক্রেতারা।ক্র্যাশডিল ইউরোপ ও উত্তর আমেরিকায় জনপ্রিয় কুপন নির্ভর ডিল নিয়ে কাজ করছে। নতুন এই প্লাটফর্মটির মাধ্যমে ক্রেতাদের নতুন অভিজ্ঞতা দিতে চায় বলে জানান সিইও মোহাম্মদ ইশতিয়াক হাসান।ক্র্যাশডিলের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, ১০ হাজার টাকার কুপন ভাউচার অফার রেখেছে। এছাড়াও বিভিন্ন ধরনের ডিলে ৫০০ থেকে আরও বেশি টাকা সাশ্রয়ের অফার দিয়েছে।ই-কমার্স সাইটটিতে বর্তমানে বিউটি ও স্যালন, পোশাক, খাবার, লাইফ স্টাইল এবং অটোমোবাইল ক্লিনিক ডিল রয়েছে।