দুই দেশি কোচের ফাইনাল উত্তেজনা

বিপিএলের লড়াইয়ে দুই স্থানীয় কোচ।দুজনই স্থানীয়- একজন খালেদ মাহমুদ সুজন, আরেকজন মোহাম্মদ সালাউদ্দিন। দুই কোচ মুখোমুখি হচ্ছেন বিপিএলের শিরোপা লড়াইয়ে। দুজনই বিপিএলে শিরোপার স্বাদ একবার করে পেয়েছেন।কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মোহাম্মদ সালাউদ্দিন এবং ঢাকা ডায়নামাইটসের হয়ে খালেদ মাহমুদ সুজন।সাকিব-তামিম, ইমরুল-রুবেলদের ফাইনাল লড়াইয়ের পাশাপাশি সবার নজর থাকবে দুই কোচের দিকে।