দিনে দিনে জনপ্রিয়তা হারাচ্ছে টেস্ট ক্রিকেট

আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর মনে করেন, এ বছর শুরু হতে যাওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ টেস্ট ক্রিকেটকে বাঁচাতে কার্যকারী ভূমিকা রাখবে।বিসিবির আমন্ত্রণে তিন দিনের সফরে বর্তমানে ঢাকায় আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি জানালেন,টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে তাদের ভাবনার কথা।আইসিসি চেয়ারম্যান বলেছেন,টেস্ট চ্যাম্পিয়নশিপ আগ্রহ সৃষ্টি করতে পারে কি না, তা দেখার চেষ্টা করছি আমরা।আমরা যদি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করি তাহলে এটি টেস্ট ক্রিকেটকে জীবিত রাখবে এবং খেলাটির প্রতি আরো আগ্রহ সৃষ্টি করবে।২০১৯ বিশ্বকাপের পর থেকে শুরু হবে দুই বছর মেয়াদী টেস্ট চ্যাম্পিয়নশিপ। এতে অংশ নেবে র‌্যাঙ্কিংয়ের সেরা নয় দল। প্রতিটি দল দুই বছরের মধ্যে ছয়টি সিরিজ খেলবে। তিনটি ঘরে, তিনটি প্রতিপক্ষের মাঠে।সিরিজে ম্যাচ থাকবে কমপক্ষে দুটি। অ্যাশেজের মতো সর্বোচ্চ পাঁচ ম্যাচও হতে পারে। সেটা নির্ধারণ হবে দুই পক্ষের সমঝোতারা মাধ্যমে। ২০২১ সালের জুনে শীর্ষে থাকা দুই দল খেলবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।