আইসিসি চেয়ারম্যানের শ্রদ্ধা

সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহর ও তার সহধর্মিণী।বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা ১০ মিনিটে হেলিকপ্টারে করে জাতীয় স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর সকাল সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারে করে আবার ঢাকা ফিরে যান